ব্যবহারের শর্ত
best2world ব্যবহার করলে তুমি এই সহজ নিয়মগুলো মেনে নিচ্ছ।
তোমার কনটেন্ট
- তোমার মিডিয়া বা Bio Link পেজে যা দাও, তার দায়িত্ব তোমার।
- শুধু নিজের বানানো বা শেয়ার করার অধিকার আছে এমন ভিডিও, গান আর ছবি দাও।
- অশ্লীল, ঘৃণা ছড়ানো, প্রতারণা, ভুয়া পরিচয় বা বেআইনি কিছু দেওয়া যাবে না।
আমাদের অধিকার
- নিয়ম ভাঙলে বা সঠিক রিপোর্ট এলে আমরা পেজ বন্ধ বা মুছে দিতে পারি। কারণটা মালিক Dashboard-এ দেখতে পাবে।
- ফ্রি লিমিট (কতগুলো আপলোড আর কত জায়গা) বদলাতে পারে। প্রিমিয়াম চালু থাকা পর্যন্ত প্রিমিয়াম লিমিট থাকবে।
প্রিমিয়াম ও ভেরিফায়েড
- bKash / Nagad পেমেন্ট হাতে চেক করা হয়। পেমেন্ট নিশ্চিত হলেই প্রিমিয়াম চালু হয়।
- পেমেন্ট খুঁজে না পেলে রিকোয়েস্ট বাতিল হবে, তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো।
ক্যাশব্যাক ও পয়েন্ট
- সাইটে পরিষ্কার করে লেখা না থাকলে পয়েন্টের কোনো টাকার মূল্য নেই। ভুয়া অ্যাকাউন্ট বা অপব্যবহারে পয়েন্ট বাতিল হবে।
যোগাযোগ
support@best2world.com
সর্বশেষ আপডেট: 21 Nov 2026